Posted by Unknown on 7:59 AM in Politics | Comments : 0
- শোক দিবস উপলক্ষে গত ১৩ অগাস্ট এক চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি আঁকেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ। ওই ক্যানভাসে শিল্পীর সঙ্গে তুলি ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
0
0
0
0
0
0
খ্যাতিমান এ চিত্রশিল্পীর ৬৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী ও তার ছোট বোনের পক্ষ থেকে ফুলের তোড়া নিয়ে শাহাবুদ্দিন আহমেদের কলাবাগানের বাসায় যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
শিল্পীর জন্মদিন উপলক্ষে সেখানে একটি অনাড়ম্বর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদের হাতে প্রধানমন্ত্রী ও তার বোনের শুভেচ্ছার ফুল তুলে দেন মাহবুবুল হক শাকিল।
জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিল্পীর দীর্ঘায়ুও কামনা করেন বঙ্গবন্ধুর দুই কন্যা।
জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিল্পীর দীর্ঘায়ুও কামনা করেন বঙ্গবন্ধুর দুই কন্যা।
১৯৫০ সালে জন্মগ্রহণকারী শাহাবুদ্দিন বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে স্নাতক করার পর ফরাসি সরকারের একটি স্কলারশিপ নিয়ে প্যারিসে যান।
শাহাবুদ্দিন আহমেদ
চিত্রকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে প্যারিসে বসবাসরত এই বাংলাদেশি চিত্রশিল্পীকে গত বছর নাইট উপাধিতে ভূষিত করে ফরাসি সরকার।
Post a Comment