Posted by Unknown on 8:01 AM in Politics Study | Comments : 0
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
0
0
1
0
0
1
শুক্রবার বাংলাদেশ যুব ইউনিয়নের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
একই অনুষ্ঠনে যুব ইউনিয়ন সভাপতি কাফি রতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘটের ডাকে সংহতি প্রকাশ করে তাদের আন্দোলনের সাফল্য কামনা করেন।
ইমরান বলেন, বাংলাদেশের সংবিধানে একমুখী শিক্ষার কথা বলা হয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে শিক্ষায় নানামুখী বিভক্তির মাধ্যমে বিভেদ সৃষ্টি করা হচ্ছে।
“সরকারি বিশ্ববিদ্যালয়কে নেতিবাচকভাবে ফেলে দিয়ে বেসরকারি শিক্ষাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এখন বেসরকারিতে ভ্যাট আরোপ করা হয়েছে।
“শিক্ষায় ভ্যাটতো নয়ই, বরং শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আমি আশা করি, সরকার শিক্ষাবিনাশী পদক্ষেপ থেকে সরে এসে ছাত্র সমাজের দাবি মেনে নেবে।”
গণজাগরণ মঞ্চ গড়ে ওঠার পর দেশব্যাপী যুব ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা মনে করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইমরান বলেন, “আজ যারা এখানে রয়েছে, তারা সংখ্যায় বেশি নয়। কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যেও তারা আদর্শবাদী ধারা টিকিয়ে রেখেছেন।”
দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “শিশু ও নারীদের উপর অন্যায় চাপিয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের হত্যা করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের হত্যার পর লেখালেখি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। হত্যাকারীদের নিয়ে কেউ কথা বলছে না।”
এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রগতিশীল সমাজকামী সবাইকে ‘এক পতাকার নিচে’ সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।
ইমরান অভিযোগ করেন, সরকার জামায়াতের বিচার করার ঘোষণা দিলেও এখন সে অবস্থান থেকে সরে গিয়ে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করছে।
“যুদ্ধাপরাধীদের বিচারবিরোধী সরকারের সব তৎপরতা, যুদ্ধাপরাধীদের রক্ষার প্রচেষ্টাকে রুখে দিতে হবে। দ্রুত এই বিচার করতে সরকারকে বাধ্য করতে হবে। সাকা ও মুজাহিদের রায় হয়ে গেছে। কিন্তু তাদেরকে দেওয়া উচ্চ আদালতের দণ্ড কার্যকর না করে সরকার নানা তালবাহানা করছে।”
ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক বলেন, ভ্যাট আরোপ করে শিক্ষার অধিকার নষ্ট করা হলে ছাত্র সমাজ তা মেনে নেবে না।
Post a Comment